পিরোজপুর জাতীয় সমবায় দিবস পালিত
৫৩তম জাতীয় সমবায় দিবস আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর জাতীয় সমবায় দিবসটি পালিত হয়েছে। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।
সকাল ১০টায়, জাতীয় সমবায় দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সার্কিট হাউস থেকে র্যালি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমবায় অফিসার, পিরোজপুর, পংকজ কুমার চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন - পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন - অতিরিক্ত পুলিশ সুপার, সাখাওয়াত হোসেন, মেডিকেল অফিসার, পিরোজপুর , ডাঃ মোঃ আরিফ হাসান, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক ফিরোজ রব্বানী, অনুষ্ঠানে আরও বক্তব্য দেন -সভাপতি গৌরব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মো:মাহাতাব উদ্দিন আহমেদ (রিপন), সদস্য কুমিরমারা আবাসন প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিমিটেড , আ:জব্বার ভুট্টো প্রমুখ।
T.A.S / T.A.S
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার