মেহেরপুরে জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় আয়োজিত আলোচনা সভা শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টার দিকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে এসে শেষ হয়।
জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মূনীর।
এছাড়াও এসময় জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ এনামুল হক, জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ নুরুজ্জামান, প্রশিক্ষক নুরুজ্জামান, তাঁত বিশেষজ্ঞ মাসুদ রানা, সহকারী পরিদর্শক মোঃ সাইফুল রহমান, জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনার আগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ এবং জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ