ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১:১৬

জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে কালীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমবায় অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.ইমাম রাজী টুলু। এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বর্ণাঢ্য সমবায় র‌্যালী উপজেলা চত্তর হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’  প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, তুমলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট এর সিইও ষ্টিফেন রোজারিও, তুমলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট এর নবনির্বাচিত চেয়ারম্যান রিংকু লরেন্স গমেজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রধান, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

T.A.S / T.A.S

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত