ফুলছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত
সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উদযাপনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শেষে উপজেলা পরিষদ চত্বরে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ফুলছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, সহকারী পরিদর্শক মঞ্জিল হোসেন সরকার এবং সমবায়ী এনামুল হক মধু প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, এবং স্থানীয় সমবায়ীরা অংশগ্রহণ করেন।
T.A.S / T.A.S
নড়াইলে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
মধুখালীতে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে নানা আয়োজন
সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার
সাতক্ষীরায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
পেকুয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত
মেহেরপুরে বিএনপি নেতার বাড়ির পাশে পড়েছিল ২টি বো/মা সদৃশ বস্তু
কুতুবদিয়ায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা র্যালি, সভা, ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নিষিদ্ধ ফাঁদ ব্যবহার বন্ধ করলে দুই বছরের মধ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে
গজারিয়া গোল্ডকাপ ফুটবলে ৫-৪ গোলে বাউশিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
উলিপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত