বগুড়া-১ আসনের সাবেক এমপির এপিএস গাইবান্ধা থেকে গ্রেফতার
সারিয়াকান্দি-সোনাতলা বগুড়া -১ আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমার জৈন নতুনকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অসীম কুমার বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার মামলাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার আসামী। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে আত্নগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, অসীম কুমার পাঁচটি মামলার পলাতক আসামী। বগুড়া পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে গাইবান্ধা সদর থানাকে অবহিত করে। বর্তমানে তিনি সদর থানায় আটক আছেন এবং শিগগিরই তাকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
T.A.S / T.A.S
নড়াইলে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
মধুখালীতে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে নানা আয়োজন
সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার
সাতক্ষীরায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
পেকুয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত
মেহেরপুরে বিএনপি নেতার বাড়ির পাশে পড়েছিল ২টি বো/মা সদৃশ বস্তু
কুতুবদিয়ায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা র্যালি, সভা, ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নিষিদ্ধ ফাঁদ ব্যবহার বন্ধ করলে দুই বছরের মধ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে
গজারিয়া গোল্ডকাপ ফুটবলে ৫-৪ গোলে বাউশিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
উলিপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত