ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা, আসামী গণেশ গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ২:৯

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুশীল রাজবংশী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গণেশ (২২) নামে এক কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (০২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন।এর আগে শুক্রবার (০১ নভেম্বর) দিনগত রাতে সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত সুশীল রাজবংশী সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার মৃত রঞ্জিত রাজবংশী ছেলে। অপরদিকে আটক গণেশ একই এলাকার সুশীল রাজবংশীর ছেলে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রাতে সুশীল রাজবংশী একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় গণেশ প্রকাশ্যে একটি ছুরি নিয়ে ঘুরছিলেন। সে সময় সুশীল তাকে ছুরি নিয়ে ঘুরতে নিষেধ করেন। এতে গণেশ উত্তেজিত হয়ে সুশীলের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় সুশীলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে সুশীলের মরদেহ উদ্ধার করে।

ঢাকা জেলার অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবীর বলেন, গণেশকে শাসন করায় সুশীলকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং এতে সুশীলের মৃত্যু হয়েছে। পরে তাৎক্ষণিক পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গণেশকে আটক করে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান