সন্দ্বীপে বর্নাঢ্য আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সন্দ্বীপ উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দ মিলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন করেছে বর্নাঢ্য কলেবরে।দিবস উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিলো রাল্যী,সমবায় পতাকা উত্তোলন,ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা।
২ নভেম্বর কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার সমবায় কর্মকর্তা কেফায়েত উল্যাহ খান।সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দিদারুল আলম।
সন্মানীত অতিথি ছিলেন সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম উল্যা, সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম,কৃষি ব্যাংক এর ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন,কৃষি কর্মকর্তা মারফ হোসাইন,শিক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম,জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার ও বিশিষ্ট সমবায়ী এবং দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আসিফ আক্তার।ম্যাগাজিন উদ্ভাসন যৌথ ভাবে সম্পাদনা করেন সশ্পাদক কাজী শামসুল আহসান খোকন ও সাইফুল ইসলাম ইনসাফ। সভা সঞ্চালনা করেন রুপালী ক্রেডিট কো-অপারেটিভ এর ব্যবস্থাপক কামরুল ইসলাম টিটু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সমবায়ী ও সাংবাদিক বাদল রায় স্বাধীন, সাংবাদিক ইলিয়াছ সুমন, সমবায়ী বাবুল আক্তার সহ আরো অনেক সমবায়ী বৃন্দ।
সভায় বক্তারা বলেন সন্দ্বীপে ৬০ টি সক্রিয় সমবায় সমিতির মাধ্যমে সন্দ্বীপের সমবায়ীরা প্রায় দেড়শো কোটি টাকা ঋন বিতরণ করেছে। তাই এর মাধ্যমে একটি সামাজিক বিপ্লব ঘটেছে। দারিদ্র দূরীকরন, উদ্যোক্তা তৈরি, সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন সহ বেকারত্ব দূরীকরনে ব্যাপক ভূমিকা রেখেছে।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ