ওয়াইজেএফবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই
য়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবনকে সভাপতি ও সান নিউজ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাত জাহান জুঁইকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে৷
শনিবার (২ নভেম্বর) ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ নবগঠিত কমিটির সভাপতি এস এম মোজতাহীদ প্লাবন বলেন, "এটা সাংবাদিকদের একটি ওয়েলফেয়ার সংগঠন। হলুদ সাংবাদিকতা রুখতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। এক্ষেত্রে বিভিন্ন জেলা-উপজেলা এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মেলবন্ধনের প্লাটফর্ম হিসেবে এটি কাজ করবে।" সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত জাহান জুঁই বলেন, "সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। অথচ বিভিন্ন সময় হলুদ সাংবাদিকদের জন্য এটি বিতর্কিত হয়। সাংবাদিকতা তার ঐতিহ্য হারিয়ে ফেলে। তাই এই হলুদ সাংবাদিকতা রুখতে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।"
কমিটিতে স্থান প্রাপ্ত অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ পদে মুতাসিম বিল্লাহ (ক্যাম্পাস টাইমস), সাংগঠনিক সম্পাদক পদে রোহান চিশতী (বিভিনিউজ২৪ডটকম), সাংগঠনিক সম্পাদক পদে রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক পদে মুমিন ইসলাম সবুজ (এডুকেশন টাইমস), তথ্য ও প্রচার সম্পাদক ওমর তারিক (দৈনিক নবযুগ) এবং আইসিটি ও সমাজকল্যাণ সম্পাদক পদে নুশরাত জাহান সিনথিয়া (দৈনিক কালবার্তা)।
এছাড়া নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ।
T.A.S / T.A.S
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল