ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৪-১২-২০২৫ দুপুর ৩:৫৯

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা ইউনিটের নেতৃবৃন্দ, সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে নয়টার দিকে জেলা শহরের বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শায়খুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ ছাড়া দিবসটি উপলক্ষে সুবিধাজনক সময়ে জেলার মসজিদ, মন্দির ও গির্জায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত