সিলেট সাগরদিঘীরপাড়ে শাওন খুনের ঘটনায় ঢাকা থেকে দুজন গ্রেফতার
সিলেট মহানগরের সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) নামের যুবক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম র্যাব-১ এর সহযোগিতায় শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে এ দুজনকে গ্রেফতার করে। সিলেটের রেস্তোরাঁ গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)। এর আগে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ১৮ অক্টোবর সন্ধ্যায় সাগরদিঘীরপাড় এলাকায় এক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুবিদবাজার বনকলাপাড়ার সেলিম মিয়ার ছেলে শাওন আহমদ (২৫)। পরে রাত ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই সময় পুলিশ জানায়, শাওন তার সহযোগীদের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে সে সময় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ। পরে ২০ অক্টোবর নিহতের পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- এই খুনের ঘটনার পর থেকে তারা খুনিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। পরিশেষে শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাব-১ এর সহযোগিতায় র্যাব-৯ এর একটি টিম ঢাকার উত্তরখান থেকে ওই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সেলিম ও রাব্বিকে গ্রেফতার করে। এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাব।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা