খালিয়াজুরীতে ইয়াবাসহ মাদককারবারী আটক ৩
নেত্রকোণার খালিয়াজুরীতে মাদকদ্রব্য বিক্রয়কালে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মকবুল হোসেন। ২ নভেম্বর(শনিবার) সকাল সোয়া দশটায় ২৪ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসদপুর গ্রামের চান মিয়ার ছেলে কুতুবউদ্দিন (৫২), চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের জমিরউদ্দীনের ছেলে মোঃ হারুন মিয়া (৩৪) ও আরশেদ আলীর ছেলে দবির আলী(৩৪)।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রয় কালে থানা উপ-পরিদর্শক মোঃ রিয়াজুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে খালিয়াজুরী নতুন বাজারের বিজয় সরকারের চায়ের দোকানের সামনে ২৪ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে থানার ওসি মোঃ মকবুল জানান, আটককৃত ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ্জ্বু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ