ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নাজমুল মোস্তফা আমিন

গণমানুষের প্রত্যাশা পূরণে অতিতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৫:১৭

আগামীদিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি, নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোঁটানো হবে।

এজন্য ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন ও সমৃদ্ধশীল দেশ গঠনের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। গণমানুষের প্রত্যাশা পূরণে অতিতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি। চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদের পাড়া এলাকায় বিএনপির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লোহাগাড়া উপজেলা বিএনপি'র আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।

শুক্রবার রাতে সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ৩১ দফা রূপরেখার পক্ষে লোহাগাড়া সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি এই কর্মী সভার আয়োজন করে।

লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও  সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহসভাপতি আবু সেলিম, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এহেছানুল হক,আবুল হাশেম, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চরম্বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহা আলম, পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম,আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান