ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের নামে হত্যা চেষ্টা মামলা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৭:৩

পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০-৮০ জন আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে।সদর উপজেলার জালাসিপাড়া এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই এর ছেলে শাহীন আলম আশিক বাদী হয়ে শুক্রবার (১নভেম্বর) পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করে, সুবিচার চেয়েছেন।

মামলায় অন্য আসামীরা হলেন- পঞ্চগড়ে -১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভুঁইয়া( মুক্তা), জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর মেয়র জাকিয়া খাতুন,বিপেন চন্দ্র রায়,মোশারফ হোসেনসহ ৮৭ জন।

মামলা সূত্রে জানা যায়,২৮ অক্টোবর ২০০৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার আহবানে লগি বৈঠা,লাঠিসোটা নিয়ে পঞ্চগড়ের নেতাকর্মীরা,পঞ্চগড় বিএনপি দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের উপর জালাসি এলাকায় হামলা করে।এতে হামলায় মারাত্মক ভাবে আহত হন আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ কয়েকজন। 

মামলার বাদী শাহীন আলম আশিক জানান,চলতি বছর জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে  দেশ ফ্যাসিষ্ট স্বৈরাচার মুক্ত, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশাবাদী ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সময়ে আমাদের হত্যা চেষ্টা ঘটনার সুবিচার পাব। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ