ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২-১১-২০২৪ রাত ৯:১১

কুষ্টিয়ার দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী পূর্বপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

২ নভেম্বর, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই বোন।

স্থানীয়রা জানায়, হরিনগাছী পূর্বপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে নুরাইন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা (৪) দুইজন একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে গিয়ে দেখে তারা পুকুরে ডুবে ভাসমান রয়েছে। প্রতিবেশীরা শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, শনিবার (২ নভেম্বর) সন্ধ্যার একটু আগে হরিনগাছী পূর্বপাড়া গ্রামের দুই ভাই খোদাবক্স ও মিজারুল ইসলাম ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকার লোকজন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের