ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের সাবেক এসপিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ৩:৪৯

বিএনপির উপর নির্বিচারে গুলি ও অমানবিক নির্যাতনের অভিযোগে হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সদর থানার সাবেক ওসি মাসুক আলীসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মতিন বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আংশিক শুনানী শেষে অধিকতর শুনানীর জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

বাদীপক্ষের আইনজীবি এডভোকেট শামসুল হক মতিন জানান, আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানী শেষে অধিকর শুনানীর জন্য আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির জনসভাকে কেন্দ্র করে শায়েস্তানগরস্থ অস্থায়ী কার্য়ালয়ের মঞ্চ তৈরী করা হয়।

এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা অংশ গ্রহনকরেন। কিন্তু দুপুর ১২টা থেকেই পুলিশ জনসভার সকল প্রবেশমুখ চেকপোস্ট করে জনসভায় আসা নেতাকর্মীদের হয়রানী করে। পরে মারমুখী হয়ে নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে গুলি বর্ষণ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতুসহ ৩ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

T.A.S / T.A.S

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের