যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌর যুবদল সমাবেশ
পার্বত্য জেলার বান্দরবানের লামায় যুবদলের সমাবেশে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ভোট চোর সরকার।
এ সরকার মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লামা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে বরাদ্দ আত্মসাৎ করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের মানুষকে মামলা, হামলা, খুন ও ঘুম করেছে। শুধু তায় নয়, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলা বিহীন ঝুঁড়ি বানিয়ে রেখেছে। তাই এ ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশকে নতুন করে ফের স্বাধীন করেছে ছাত্ররা সহ দেশের সাধারণ জনগণ।
লামা উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসেন ভুইয়া, সভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, জেলা ছাত্রদলের দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, মহিলা দলের সিনিয়র সহ সভাপতি উম্মে কুলসুম লিনা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হ্লাগ্যচিং মারমা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক সুলতান আকবর মোমিন সহ আরও সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম ও ৭টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মী'সহ প্রমুখ। এর আগে উপজেলার একটি পৌরসভা ও ইউনিয়ন থেকে ভিন্ন ভিন্ন নেতাকর্মীরা মিছিলে মিছিলে সহকারে শত-শত নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে দেখা যায়।
T.A.S / T.A.S
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য