ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লাঠির জোরে কাঁচাধান কেটে নেওয়ার অভিযোগ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ৩:৫৬

কুড়িগ্রামের রৌমারীতে জোরপূর্বক জমির কাঁচাধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জমির মালিকের আপন ভাইয়ের বিরুদ্ধে। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক বেলাল হোসেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামে।

পুলিশ, অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  পৈত্রিক সম্পত্তি নিয়ে বেলাল হোসেন ও তার ভাইদের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ চলছিল। এবিষয়ে স্থানীয়ভাবে কয়েকদফা শালিশি বৈঠক বসলেও কোন সমাধান হয়নি। বেলাল হোসেন তার পৈত্রিক সম্পত্তির অংশ ও ক্রয়কৃত জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন।

ঘটনার দিন শনিবার (২ নভেম্বর) সকালের দিকে টাপুরচর গ্রামের আওয়ামীলীগের নেতা আব্দুর রহিম এর নেতৃত্বে একদল ভূমিদস্যু বেলাল হোসেন এর ৭৭ শতক জমির ধান কেটে নিয়ে যায়। এসময় বেলালের স্ত্রী জাহানারা বেগম ধান কাটতে বাধা দিলে ভূমিদস্যুরা তাকে গালিগালাজসহ ভয়ভীতি দেখান। ভয়ে জাহানারা ঘটনাস্থলেই জ্ঞান হারিয়েফেলেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন। এঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে শনিবার সন্ধ্যায় আব্দুর রহিমসহ দশজনের নাম উল্লেখ্য করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আব্দুর রহিম জমির ধান কেটে নেওয়ার কথা স্বীকার করে বলেন, বেলাল চাচার কাছে আমরা জমির কাগজ দেখতে চাই। কাগজ না দেখানোয় দেড় বছর আগে এই জমি দখল করি এবং আমরাই চাষাবাদ করি। কাগজে জমি না পাইলে ছেড়ে দিবো।  

অভিযোগকারি বেলাল হোসেন জানান, আমার ভোগদখলীয় জমি। আমার ছেলে সন্তান না থাকায় আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম ক্ষমতার জোরে দলবল নিয়ে জমি দখল করে নিয়েছে। শেষে জমির কাঁচাধান কেটে নিয়ে গেছে তারা।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশীদ বলেন, ধানকাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। 

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন