নাচোলে পূর্বশত্রুতার জেরে আওয়ামীলীগের হামলায় গুরুতর আহত বিএনপি কর্মী
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্বশত্রুতার জেরে আওয়ামীলীগের সমর্থক কর্মীদের হামলায় বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়ে নাচোল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ঐ বিএনপি কর্মী উপজেলার সূর্যপুর গ্রামের আফাজুল হকের ছেলে আলম(৪০)। ঘটনাটি ঘটেছে উপজেলার সূর্যপুর গ্রামে।
অভিযোগে জানা যায়,রোববার সকাল আনুমানিক ৬টার দিকে আহত আলম প্রতিপক্ষ সেলিমের বাড়ির সামনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ এমন সময় একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম,আলমগীর,বাবু এবং রিফাত, চমক সহ বেশ কয়েকজন আওয়ামীলীগ সমর্থক বিএনপি কর্মী আলমকে মাটিতে ফেলে দিয়ে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে।ঘটনাস্থলে আলম অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা আলম কে নাচোল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আলমের ডান ও বা পায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে।
বিএনপি কর্মী আলম জানান,পূর্বশত্রুতার জের ধরে আ.লীগের সমর্থকরা আমার উপর সন্ত্রাসী হামলা করেছে।নাচোল থানায় এজাহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আওয়ামীলীগ সমর্থক কর্মী জুয়েল রানা বলেন,পারিবারিক ভাবে একটু ঘন্ডগোল হয়েছে আমাদের মাঝে। নিরসনের চেষ্টা চলছে।এবিষয়ে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান,মারামারির ঘটনা শুনেছি,অভিযোগ পেলে মামলা হবে।
T.A.S / T.A.S
দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ
ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের
গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত
আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক
৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ
সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল
রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন
পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’
নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন
মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান