ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রুপালী ইলিশ শিকারে যাচ্ছে জেলেরা


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৭:৪

ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে  ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। ৩রা নভেম্বর রাত ১২টা থেকে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। আজ মধ্যরাত থেকে উপকূলীয়  জেলেরা নদী ও সাগরে ইলিশ ধরতে নামবেন।

ইতিমধ্যে জাল, ট্রলার, নৌকাসহ মাছ ধরার সকল সরঞ্জাম মেরামত করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। এদিকে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় মাছ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ। 

রবিবার (৩ নভেম্বর) সকালে কুয়াকাটার সবচেয়ে বড় মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর ঘাট ঘুরে দেখা যায়, শেষ মুহুর্তের কর্ম ব্যস্ততায় রয়েছে জেলেরা। সমুদ্রে রুপালী ইলিশের সন্ধানে যেতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা। তবে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারি সহায়তা নিয়ে রয়েছে জেলেদের অনেক ক্ষোভ।

প্রতিবছর আশ্বিন মাসের পূর্ণিমার শেষের দিকে গভীর সমুদ্র থেকে নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ। তাই ২০০৬ সাল থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ দিয়ে আসছে সরকার।এ সময় সব ধরনের মাছ শিকার পরিবহন মজুত ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।এবার প্রশাসনের তৎপরতা বেশি থাকায় উপকূল জুড়ে মাছ ধরা পুরোপুরি বন্ধ ছিলো।

স্থানীয় জেলে এব বি রহমান ট্রলারের মাঝি আবদুল রব  জানান, আমরা সরকারের আইন মেনে অবরোধ পালন করেছি।সমুদ্রে যাওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি ।২২ দিনের অবরোধে সরকারের তরফ থেকে জেলেদের চাল দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে অনেক জেলে চাল পাননি তাই আমি সরকারের কাছে আবেদন করব যারা  প্রকৃত জেলে তাদের বাছাই করে যাতে তাদেরকে চালসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়।লাখ লাখ টাকার বাজার করে সমুদ্রে গিয়ে মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হয় অনেক জেলেদের।পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয় অনেক জেলে পরিবারকে। তাই সরকারি সহায়তা খুবই জরুরী।

আলিপুর মৎস্য আড়ৎদার কামাল বেপারি বলেন,এবছর জেলেরা সঠিকভাবে মাছ শিকারে সামুদ্রিক  নিষেধাজ্ঞা পালন করেছেন। যেহেতু নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে জেলেদের জালে মাছ ধরা পড়েনি, তাই আশা করছি অবরোধ শেষে বড় সাইজের পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে জেলেদের জালে। এ উপজেলায় এখনো অনেক জেলে আছে যারা সরকারি সহায়তার জন্য দেয়া জেলে কার্ডের অন্তর্ভুক্ত নয়,তাদেরকে শীঘ্রই যেন এই সুবিধা দেওয়া হয়।  

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,উপকূলের জেলেরা নিজেরাই আগের থেকে অনেকটা সচেতন হয়েছেন।আমরা এ পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভারতীয় জেলেদের জরিমানা আদায় এবং জালসহ তাদের ট্রলার জব্দ করেছি। ২২ দিনের এ নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করার জন্য  আমরা সর্বাত্মক সচেতন ছিলাম।

তিনি আরো জানান কলাপাড়া উপজেলায় নিবন্ধিত ১৮ হাজার ৩০৭ জন জেলেকে ২৫ কেজি করে সরকারি প্রনোদনার চাল দেয়া হয়েছে।অবরোধ শতভাগ সফল করতে সাগর ও নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ,কোষ্টগার্ড ও নৌ-বাহিনী একযোগে ব্যাপক অভিযান পরিচালনা করেছেন।আমরা আশা করছি এবার জেলেরা পর্যাপ্ত ইলিশ পাবেন,তাদের ধার দেনা সহ পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবেন।

T.A.S / T.A.S

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬