ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সাংবাদিক তানভীরের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ৩-১১-২০২৪ রাত ১১:১৩

মিরপুর  ১ নম্বর সনি সিনেমা হলের সামনে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের নেতাকর্মী সহ মিরপুর থানা যুবদলের যৌথ উদ্যোগে  মানববন্ধনের আয়োজন করা হয়।বিগত স্বৈরাচারী শাসনামলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সহযোগী, আওয়ামী দোসর, মাদক ব্যবসায়ী, পুলিশের সোর্স হয়ে কোটি কোটি টাকা উপার্জনকারী এবং ছাত্র-জনতা উপর হামলাকারী ও হত্যাকারী এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয় দানকারী এই তানভীর আহমেদ।

এ সময়ে মানববন্ধনে বক্তারা চিহ্নিত চাঁদাবাজ, পুলিশের সোর্স, ছাত্র-জনতা উপর হামলাকারী  ও হত্যাকারী তানভির গংদের গ্রেফতার ও অবিলম্বে বিচারের দাবি করেন মিরপুর থানা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফুর রহমান লিটন এই মানববন্ধনের আয়োজন করেন ।

ভুক্তভুগি ইউসুফুর রহমান লিটন করে বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে আওয়ামী দোসর হয়ে, মাদক ব্যবসায়ী পুলিশের সোর্স তানভির তার বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলা করিয়েছেন । পুলিশের সহযোগীতায় এখনো থেমে নেই । দৈনিক সমাচার নামীয় একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে টাকা দাবী করছে । টাকা না দিলে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা সচেতনমহলে এই চিহৃিত চাঁদাবাজের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছি।
ভুক্তভোগী ইউসুফুর রহমান লিটন আরো বলেন, একজন ভুয়া সাংবাদিক হয়ে কিভাবে সে ৪০ লক্ষ টাকা দামের  গাড়ি চালায় ?(গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ ১৭-৭২৪৬) দুর্নীতি দমনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি আহ্বান জানান ।

একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা বাদশাহ ভাসানী বলেন,স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রেতাত্নারা এখন বিভিন্ন এলাকায়, পাড়া-মহল্লায় বিরাজমান রয়েছে, তারা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে নানা যড়যন্ত্র করে যাচ্ছে। এসকল কথিত সাংবাদিকের যড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। এই কথিত চাঁদাবাজকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান । 

মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বাদশাহ ভাসানী, মিরপুর থানা যুবদলের সদস্য সোহেল, ফারুক, বিল্লাল প্রমূখসহ মিরপুর এলাকার শতশত সচেতন নাগরিকগন ।

এমএসএম / এমএসএম

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা

মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আনসার সদস্য সরোয়ার

জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভা