যশোর খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত - ১৫
যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহন নামে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, বিকালে যশোর বাসস্ট্যান্ড থেকে ৩০ জনের মত যাত্রী নিয়ে এমকে পরিবহন নামে একটি বাস খুলনার দিকে যাচ্ছিল।
সন্ধ্যায় প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে (ঢাকা মেট্রো ব-১৪- ৫৬৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, বাস দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, 'সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসের সামনের অংশ খাদের পানিতে ডুবে যাওয়ায় রাতে উদ্ধার অভিযান শেষ করা সম্ভব হয়নি। সোমবার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হবে।'
T.A.S / T.A.S
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত