মনোহরগঞ্জে আইরিন হত্যা মামলায় প্রধান আসামী গ্রেফতার
কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী আইরিন আক্তার এর স্বামী নুর হোসেন সেলিম (২৮) কে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। ২ নভেম্বর শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কালাম এর নেতৃত্বে লক্ষীপুর জেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
৩ নভেম্বর রবিবার কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। তার বাড়ি মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামে। সে ওই গ্রামের সামছুদ্দিনের ছেলে। উল্লেখ্য ২০ অক্টোবর রাতে স্ত্রী আইরিন আক্তারকে হত্যা করে বাড়ির পাশে নদনা খালপাড়ে মাটি চাপা দেয় তার স্বামী সেলিম। পরদিন সে তার স্ত্রী নিখোঁজ বলে এলাকায় অপপ্রচার চালায়। ঘটনার ৬ দিন পর ২৭ অক্টোবর বিকালে উল্লেখিত স্থান থেকে মাটিচাপা অবস্থায় তার স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আইরিনের ভাই সাফায়েত বাদী হয়ে তার স্বামী, শশুর, শাশুড়ী ও দেবরসহ ৫ জনকে আসামী করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর একইদিনে নিহত আইরিনের শাশুড়ী সাহিদা বেগম, শশুর সামছুদ্দিন ও দেবর সুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
অবশেষে মামলার প্রধান আসামী নিহত আইরিনের স্বামী নুর হোসেন সেলিমকে তথ্য প্রযুক্তির সহায়তায় ২ নভেম্বর শনিবার দিবাগত রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মামলার প্রধান আসামী নুর হোসেন সেলিম এর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মনোহরগঞ্জ থানা কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। ৩ নভেম্বর তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি। এ ঘটনায় তার মা সাহেদা বেগম, বাবা সামছুদ্দিন ও ভাই সুজনসহ চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার