ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিতর্কিত প্রি-পেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ১২:৩৩

গাইবান্ধা জেলায় প্রি-পেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত এ স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি শহিদুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ জেলা সদস্য ঋষি কেশ, আব্দুল হালিম, দেবল কুমার, আবুল কালাম আজাদ, মাহবুব রহমান, সাইফুল ইসলাম, নুরে আলম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম ও এশাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রি-পেইড মিটার সংযোগ গ্রাহকদের হয়রানি বাড়াবে এবং এর মাধ্যমে ডিমান্ড চার্জ বৃদ্ধি পাবে। তারা দুর্নীতিগ্রস্ত প্রি-পেইড মিটার সংযোগের বিরোধিতা করেন এবং দাবি জানান, ২০১৪, ২০১৫, ২০১৬ সালে যেসব সেচ পাম্পের মিটারে অতিরিক্ত বিল এসেছিল, সেগুলোর বিল সংশোধন করে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

এসময় তারা বলেন, প্রি-পেইড মিটারের মাধ্যমে সৃষ্ট দুর্নীতি এবং হয়রানি বন্ধের দাবি জানান এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত