ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটায় রাখাইন মহিলা মার্কেট সংলগ্ন নির্মানাধীন দোকানের দেয়াল ধসে চাপা পরে দুই নির্মান শ্রমিকের মৃত্যু


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ২:৪

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মানাধীন একটি দোকানের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মান শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) দুপুর বারোটার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল হোসেন একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দুপুর  ১২ টার দিকে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের দেয়াল তাদের গায়ে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় তাদের।অভিযোগ রয়েছে কোন নিয়ম কারণ না মেনেই কুয়াকাটায় নির্মাণ হচ্ছে একের পর এক ছোট বড় বিল্ডিং ও বহুতল ভবন। এর আগেও কুয়াকাটায় এরকম একাধিক দুর্ঘটনার স্বীকার হয়েছে শ্রমিকরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুসালে নামের এক যুবক বলেন, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে ওই দোকানের পাশের একটি ভবনে ডাক্তার দেখাতে এসেছি। হঠাৎ পাশে একটি বিকট শব্দ পাই তখন দৌড়ে গিয়ে দেখি পুরো দোকানের একটি বড় দেয়াল ধসে পড়েছে এবং নিচে দুজন চাপা পড়ে আছে। পরে লোকজন ছুটে এসে তাদেরকে বের করা হয়। দেয়ালের চাপায় প্রাথমিকভাবে তাদের চেহারা শনাক্ত করার মত পরিস্থিতি ছিলো না। তাদের দুজনেরই মাথার মগজ বের হয়ে আলাদা হয়ে গেছে।

মহিপুর থানার ওসি তদন্ত মো.নোমান বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি এবং  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ বিষয় বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

T.A.S / T.A.S

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬