ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ২:৪৭

দ্বীপ উপজেলা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ঠিকাদার। সোমবার সকালে হাতিয়া প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লেখিত বক্তব্যে মের্সাস নাদিয়া ট্রেডার্স এন্ড ড্রাইক্লিনার্স এর মালিক আবুল কাশেম বলেন, গত ২৯ অক্টোবর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মালামাল সরবারহের একটি টেন্ডার ড্রপিং হয়। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চলের ১৭ জন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহন করে। হাসপাতাল কর্তপক্ষ সবার টেন্ডার গ্রহন করে বিকালে সবাইকে স্ব স্ব প্রতিষ্ঠানের দেওয়া মূল্য তালিকা প্রকাশ করে দিবে বলে জানান। কিন্তু বিকালে গেলে মূল্য তালিকা প্রকাশ না করে সবাইকে পরের দিন আসতে বলে। পরের দিন যাওয়ার পর কর্তপক্ষ বলেন টেন্ডারের কাগজপত্র সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে আসার পরে মূল্য তালিকা জানানো হবে।

লেখিত বক্তব্যে তিনি আরো জানান, নিয়মানুযায়ী যে দিন টেন্ডার ড্রপিং হয়, সেদিন মূল্য তালিকা প্রকাশ করে দেওয়া হয়। কিছুদিন আগে পাশ^বর্তী সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার ড্রপিং করলে নিয়মমেনে বিকালে মূল্য তালিকা জানিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে টেন্ডার ড্রপিং হয়েছে ২৯ অক্টোবর। আজ ৪ নভেম্বর। দীর্ঘ ৬দিন পরও যানা গেল না এই টেন্ডার কোন ঠিকাদারী প্রতিষ্টান পেয়েছে। তবে তারা ভিতরে ভিতরে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক লেনদেন করেছে তাদেরকে টেন্ডারটি পাইয়ে দেওয়ার জন্য চেষ্ঠা করছে বলে তিনি অভিযোগ করেন।

এর আগে একই অভিযোগে মো: আরফাজ উদ্দিন, শাহাদাত হোসেন, নিজাম উদ্দিন সহ আরো তিন ঠিকাদার জেলা সিভিল সার্জন কার্যালয়ে লেখিত অভিযোগ করেন। তাতেও টেন্ডারে অনিয়মের বিষয়টি উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এই টেন্ডারে অংশগ্রহন করা কয়েকজন ঠিকাদারের প্রতিনিধি। এই বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বলেন, এই বিষয়ে কয়েকজন ঠিকাদারের লেখিত অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলে জানান।

T.A.S / T.A.S

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ