ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পদত্যাগ না করলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ৩:৫০

গাইবান্ধা সদর উপজেলার বালাআটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডলের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ৪ নভেম্বর সোমবার  সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডল অতিসত্বর পদত্যাগ না করলে তাকে আর বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না।”

মানববন্ধনে অভিযোগ করা হয়, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন রাজনৈতিক পরিচয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সাথে মিলে নিয়োগ বাণিজ্যসহ নানা আর্থিক দুর্নীতিতে জড়িত। প্রধান শিক্ষক বিদ্যালয়ের দাতা সদস্য করার নাম করে সাজু মিয়ার কাছ থেকে ৬০ হাজার টাকা নেন, কিন্তু তাকে সদস্য না করে পুরো টাকা আত্মসাৎ করেন। এছাড়া, মো. মাহাবুর রহমানের কাছ থেকে ১৬ লাখ টাকা ঘুষ নিয়ে তাকে অফিস সহকারী পদে নিয়োগ দেন। বিদ্যালয়ের জমিতে পাঁচটি ঘর নির্মাণ করে সেগুলো বরাদ্দ দিয়ে ৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগও তোলা হয়।

এছাড়া, অফিস সহায়ক মো. আল আমিন, আয়া মোছা. রাবেয়া বেগম, ও ঝাড়ুদার বুলবুলিকে নিয়োগ দিয়ে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বক্তারা জানান, বিদ্যালয়ের শিক্ষার মান নিম্নগামী হওয়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার সন্তোষজনক নয়। গত পরীক্ষায় উত্তীর্ণের হার ছিল মাত্র ৪০ শতাংশ।

বক্তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বলেন, অনিয়ম ও দুর্নীতির দায়ে তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে তাজুল ইসলাম, একেএম ফজলুল হক, মো. সাজু মিয়া, জাকিরুল ইসলাম ও অভিভাবক সাদা মিয়া, জিয়াউর রহমান ও নয়া মিয়া বক্তব্য দেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডলের বক্তব্য জানতে চাইলে তিনি এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত