পঞ্চগড়ে যানজট নিরসনে সড়কে চলছে অবৈধ দখল উচ্ছেদ অভিযান
পঞ্চগড় জেলা শহরের অবস্থিত সড়কের দুপাশে সরকারী জমি দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।সোমবার সকাল থেকে জেলা প্রশাসক সাবেত আলীর নেতৃত্ব সড়ক বিভাগের উদ্দ্যোগে যৌথবাহিনী সহযোগিতায় চৌরঙ্গীর মোড় থেকে বানিয়া পট্রি মোড় পর্যন্ত এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের( রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সহ মার্কেট ও দোকান মালিকরা স্ব স্ব স্থানে উপস্থিত ছিলেন। সড়ক নিরাপদ ও যানজট নিরসনে এই অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসক। পঞ্চগড় শহরে যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এসময় স্থানীয় মানুষ জেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছে।
আজকে প্রায় শতাধিক মার্কেট ও ফুটপাতের দোকান সড়কে দখলকৃত অবৈধ অংশ বিশেষ ইস্কেভেটর (ভেকু) দিয়ে অপসারন করা হয়।
প্রশাসন জানায়, নিরাপদ সড়ক ব্যাবস্থায় ও পথচারীদের চলাচলে যানজট নিরসনে এই অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসক।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা
বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর