সেই পারুলের নাবালক ছেলে-মেয়েদের ছিনিয়ে নিয়ে আত্মগোপনে বাবা শহিদুল
মানিকগঞ্জের সিংগাইরে অভাগা সেই পারুলের কাছ থেকে নিষ্পাপ দুটি ছেলে-মেয়েকে কেড়ে নিয়ে ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপনের অভিযোগ উঠেছে সন্তানদের পিতা শহিদুল ইসলামের বিরুদ্ধে। সোমবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে শহিদুলের নিজ বাড়ি উপজেলার সায়েস্তা ইউপির চরশ্যামনগর গ্রামে।
এর আগে ওই এলাকার চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদারের মধ্যস্থতায় বেলা ১১টার দিকে গ্রাম্য সালিশের আয়োজন হয়। শালিসে স্ত্রী পারুলের ভোরণ পোষনের ভার ও সন্তানদের দেখভালের জন্য শহিদুলের মতামত চাওয়া হয়। এতে দুই দিনের সময় নিয়ে পরে জানানো হবে মর্মে সালিশি কার্যক্রম শেষ হয়। সভা শেষে পারুলকে তার স্বামী শহিদুল ইসলাম সন্তানসহ নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর বিকলে ৫চার দিকে পারুলের কোল থেকে মেয়ে লাবিবা (৬) ও ছেলে ওবায়দুল্লাহকে ( ১০) ছিনিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন করে শহিদুল। এ সময় শহিদুলকে তার বড় ভাই এমদাদুল (৫০) ও তার স্ত্রী সালমাসহ (৩৫) অজ্ঞাত কয়েকজন সহযোগিতা করে বলে জানায় ভুক্তোভুগী পরিবার। এ বিষয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পারুলের মা হালিমা বেগম।
হালিমা বেগম ও পারুলের বড় ভাই সালাউদ্দিন জানান, এখন পারুলের নিষ্পাপ বাচ্চাদের কী অবস্থা হবে? ওদের বাবা বিদেশে থাকায় ওরা মায়ের কোলে বড় হয়েছে। ঘরে তালা দেয়া আমাদের পারুলের কী হবে এখন! এ বলেই আহাজারি করেন তারা।
সিংগাইর থানার নবাগত ওসি (তদন্ত) আবু হানিফ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত