রূপগঞ্জে তিন কারখানাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে অনিক নিট কম্পোজিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে উপজেলার ভুলতা, রূপসী ও বরপা এলাকায় কারখানায় অভিযান পরিচালনা করে এ তিন কারখানাকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, উপজেলার কয়েকটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান করা হলে এ তিন কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের সত্যতা পাওয়া যায়। এসময় অনিক নিট কমপোসিট কারখানাকে দেড় লাখ টাকা, এসিএস টেক্সটাইল মিল কারখানাকে ১ লাখ টাকা ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, সহকারী পরিচালক শেখ মুজাহিদ, সার্ভেয়ার জিল্লুর রহমান, মামুনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ