চৌগাছায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
চৌগাছায় বিএনপি ও সহযোগী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যশোর উন্নয়নের রুপকার মরহুম তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে বিএনপির উদ্যোগে বেলা প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন কার্যালয়ে প্রায়াত নেতার স্মৃতিচারনে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে আলোচনা করেন সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলু, আব্দুল ওয়াহেদ, আব্দুল মুজিদ, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, যুবনেতা ফারুক হোসেন, সাইফুল ইসলাম রিংকু, কবির হোসেন, আহমেদ রাসেল, তুফান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, ছাত্রনেতা ইমন হোসেন রকি, হাকিম রেজা, মেহেরান হোসেন জিতু প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। দোয়া শেষে নেতৃবৃন্দ দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন। দুপুর ১ টায় তরিকুল ইসলাম পৌর কলেজে প্রিয় নেতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া স্মরণসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটুর সভাপতিত্বে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণ স্মরণ সভায় আলোচনা করেন।
এদিকে আসর বাদ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকদলের আয়োজনে স্মরণসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলীর সভাপতিত্বে তরিকুল ইসলামের স্মৃতিচারণে আলোচনা করেন সাধারণ সম্পাদক শাহানুর হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মরুহম নেতার রুগের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied