এগ্রিকালচারাল মেশিনারি এন্ড বায়ো-রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট চালু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়ো-রিসোর্স ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সম্মেলন কক্ষে এই সম্মেলনের জন্য নির্ধারিত ওয়েবসাইট উদ্বোধন করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে দেশ-বিদেশের গবেষক, শিক্ষার্থী, প্রকৌশলীসহ সবাইকে এক প্ল্যাটফর্মে যুক্ত করবে, যেখানে সম্মেলনের রেজিস্ট্রেশন সহ সব তথ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সোসাইটি অব এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়ো-রিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের (এফপিএম) যৌথ উদ্যোগে আগামী ২০২৫ সালের ৮ ও ৯ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল, অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, অধ্যাপক ড. মো. রোস্তম আলী, অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, অধ্যাপক ড. এহসানুল কবীর, অধ্যাপক ড. আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. টুম্পা রাণী সরকারসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন সম্পর্কে অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল বলেন, "এই আন্তর্জাতিক সম্মেলনটি প্রযুক্তিগত সহায়তা, ব্যবসায়িক পরিমণ্ডল বৃদ্ধি এবং উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করবে।"
সম্মেলনে কৃষি যন্ত্রপাতি, প্রিসিশন এগ্রিকালচার, বিভিন্ন সেন্সর ও আইওটি সিস্টেম, রোবটিকস, মেশিন লার্নিং প্রসেস, রিমোট সেন্সিং, কৃষিতে আইটি প্রযুক্তি, বায়ো প্রসেসিং, বায়োকনভার্সন প্রযুক্তি, শূন্য কার্বন নির্গমন, কনজারভেশন, আধুনিক সেচ ব্যবস্থা, এগ্রিবিজনেস ও সাপ্লাই চেইন বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের কৃষি খাতে ৪র্থ কৃষি বিপ্লবের বাস্তবায়নে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
T.A.S / T.A.S
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের