বিএনপি নামধারী নেতার আঘাতে শিক্ষার্থী আহত
রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব মোল্লারটেক এলাকায় বিএনপির নামধারী নেতা মোঃ রমিজ এর আঘাতে উত্তরা টাউন কলেজের শিক্ষার্থী শিশির আহমেদ আহত হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে গত ৩ নভেম্বর রবিবার ১. মিজানুর রহমান শিবলু, ২. রমিজ, ৩. মিলনসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে বিবাদী করে শিশির আহমদের ভাই আবির আহমেদ রাব্বি বাদি হয়ে দক্ষিণখান থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গত ১২-০৮-২৪ইং তারিখে বাদীর মামা রুবেল আহমেদ ( মোল্লার টেক উদয়ন স্কুল সংলগ্ন এইচ আর বি টেইলর্সের মালিক) এর কাছে দুই লক্ষ টাকার চাঁদা দাবি করেন বিবাদী মিজানুর রহমান শিবলু ও তার দল-বল। বাদীর মামা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে পরবর্তী ১৬-০৮-২৪ইং তারিখে পুনরায় উক্ত দোকানে যেয়ে মামা ও ছোট ভাই শিশির আহমেদকে খুন জখমের হুমকি ধামকি দেন এবং সেই সূত্রপ্রাপ্তের জের ধরে বিএনপির নাম ব্যবহার করে রমিজ ও তার দল মোল্লারটেক তেতুল তলা ব্যাকারির সামনে বাদীর ছোট ভাই শিশির আহমেদকে একা পেয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন।
এছাড়াও পারিবারিক সুত্রে জানা যায়, উক্ত ঘটনায় কারণে বাদীপক্ষকে বিএনপির নামধারী নেতা মিজানুর রহমান শিবলু গায়েবি মামলাসহ নানা ধরনের হয়রানিতে ফেলার হুমকি দিয়ে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে ৫ই আগস্ট আ'লীগ সরকারের পতন ঘটার সাথে সাথে বিবাদী মিজানুর রহমান শিবলু ও তার দল-বল দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায় বিএনপির নেতা পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করে যাচ্ছে বলে একাধিক সুত্রে জানা যায়।
জামিল আহমেদ / জামিল আহমেদ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ