সিলেটের শাহপরান থেকে চোর আটক হলেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোটরসাইকেল
সিলেট মেট্টোপলিটন পুলিশের আওতাধীন শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে সুরমা গেইট এলাকা থেকে মোটরসাইকেল চুরির মামলায় এক যুবক আটক হলেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোটরসাইকেল। জানা গেছে, গত সোমবার (৪ নভেম্বর) রাত ১০ ঘটিকার দিকে সুরমা গেইট এলাকা থেকে শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্যের সার্বিক দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টর অঞ্জন কুমার দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুলকে আটক করেন। তবে চুরি হওয়া মোটরসাইকেল খানা এখনও উদ্ধার হয়নি। এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল চুরি হওয়া মোটরসাইকেল খানা তার হেফাজতে রয়েছে বলে পুলিশকে জানিয়েছে বলে পুলিশের একটি সুত্র প্রতিবেদককে নিশ্চিত করেছে।আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল (৩০)। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাঁচপাড়া এলাকার মৃত আব্দুস শহীদের পুত্র। বর্তমানে সে নগরীর সোবহানীঘাট লতিফিয়া টাওয়ারে বসবাসরত ডাঃ ফাতেহা আক্তার রিয়ার স্বামী বলে পুলিশের একটি সুত্র জানায়। পুলিশ ও বাদী সুত্রে জানা গেছে- একই থানাধীন মলাইটিলা এলাকার মৃত রিয়াজ উদ্দিন বুলুর পুত্র মোঃ বায়েজিদ আরমান রিফাত (২৫) এর বসতঘর হইতে তার ব্যবহৃত ৩ লাখ টাকা দামের নীল রংয়ের মোটরসাইকেল যাহার মডেল- FZSV3.0 Dark Matt Blue MGF MDPBM1, ইঞ্জিন নং- G3L5E0290079 , চেসিস নং- PS2RG64200A052497 গাড়িখানা অজ্ঞাতনামা চোরদের সহযোগিতায় আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল বিগত ২০/০৮/২০২৪ ইং তারিখ সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকা হইতে বিগত ০৫/০৯/২০২৪ ইং তারিখ বিকাল অনুমান ৪ ঘটিকার মধ্যে যে কোন সময় চোরি করে নিয়ে যায়।পরবর্তীতে আশপাশের বিভিন্ন লোক মারফতে চুরির ঘটনাসহ এ ঘটনায় জড়িতদের বিষয়ে অবগত হন ও তাদের হেফাজত থেকে মোটরসাইকেল খানা উদ্ধার করতে ব্যর্থ হন এবং তার মোটরসাইকেল খানা ফিরে পেতে নিরুপায় হয়ে আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুলকে প্রধান আসামি করে শাহপরান (রহ.) থানায় লিখিত অভিযোগ দাখিল করেন মোটরসাইকেল এর মালিক মোঃ বায়েজিদ আরমান রিফাত। যাহার শাহপরান থানার জি/আর মামলা ন-১৯, তাং- ১৭/১০/২০২৪ ইং। সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার ভিত্তিতে এক চোরকে আমরা আটক করেছি আর চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে আমাদের থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। আমি আশাবাদি খুব তাড়াতাড়ি আপনাদেরকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধাদের সংবাদ দিতে পারব। আসামিকে আদালত মারফতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ