ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে মামলার আসামীকে প্রধান শিক্ষক করায় ফুঁসে উঠেছে অভিবাবকরা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১২:৪৩

অনিয়মের দায়ে বিভাগীয় মামলার আসামী আব্দুর রহমান মোল্লা বাচ্চুকে মাদারীপুরের পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ায় ফুঁসে উঠেছে অভিবাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা। তার অপসারণের দাবীতে বুধবার সকালে বিদ্যারয়ের সামনে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে অভিবাবক ও শিক্ষার্থীরা। পরে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে তার দুর্নীতি, জালিয়াতীসহ নানা অভিযোগের বিষয় অবহিত করে একটি স্মারকলিপি দেয়া হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ৫ নভেম্বর আব্দুর রহমান মোল্লা বাচ্চুকে মাদারীপুর পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের জন্যে নিয়োগ দেয়। বিষয়টি বুধবার সকালে জানাজানি হলে ক্ষোভে ফুঁসে উঠে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিবাবক ও স্থানীয়রা। ওই শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম আর জাতিয়াতির কারণে ৬টি জিআর মামলা ছিল। যে কারণে তিনি ৩ মাস ৬ দিন জেল হাজত খেটেছেন। তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভাগীয় মামলা চলছে। এমন একজন বির্তকিত ব্যক্তিকে এ বিদ্যালয়ে নিয়োগ দেয়ায় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সকল শিক্ষার্থী, অভিবাবকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে তারা জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তারের কাছে তার অপসারণ চেয়ে স্মারকলিপি দেয়া হয়। এসময় একাধিক শিক্ষার্থীর পিতা-মাতা তার বিরুদ্ধে বক্তব্য রাখেন।

বিদ্যায়ের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মা সুমনা আক্তার বলেন, পৌর মডেলের মতো এমন একটি সুনামধন্ন বিদ্যালয়ে আব্দুর রহমান বাচ্চুকে নিয়োগ দেয়ায় আমরা খুবই মর্মাহত। তার বিরুদ্ধে মামলা চলছে। তিনি নিজেও ভালো মানের একজন শিক্ষক নয়, তারপরেও কেন তাকে এ বিদ্যালয়ে নিয়োগ দিলো, বিষয়টি বুঝছি না। তাই তাকে এখান থেকে বাদ দিতে হবে। না হলে এখানে আমাদের সন্তানদের পড়াবো না।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নিয়োগকৃত আব্দুর রহমান মোল্লা বাচ্চু। তিনি বলেন, আমাকে সরকারীভাবে যোগদান করতে বলা হয়েছে। আমি সরকারী আদেশ অনুসারে বিদ্যালয়ে যোগ দিবো।

T.A.S / T.A.S

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?