ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গাইবান্ধার সাঁওতাল হত্যার বিচার হয়নি নয় বছরেও, ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৩:৩৬

নয় বছর পার হলেও গাইবান্ধার তিন সাঁওতাল হত্যার বিচার হয়নি এবং সরকার থেকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নও এখনও অধরা। বর্তমানে নির্যাতিত সাঁওতাল সম্প্রদায় মানবেতর জীবনযাপন করছে। বুধবার দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) চত্বরে 'সাঁওতাল হত্যা দিবস' উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা তুলে ধরেন।

২০১৬ সালের ৬ নভেম্বরের ঘটনার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আহত সাঁওতালদের কেউ কেউ উপযুক্ত চিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অসহ্য যন্ত্রণায় ভুগছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও আজও সেগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। বক্তারা অবিলম্বে সাঁওতাল হত্যার বিচার, আসামিদের গ্রেপ্তার, লুটপাট ও অগ্নিসংযোগের জন্য ক্ষতিগ্রস্ত সাঁওতালদের ক্ষতিপূরণ প্রদান এবং সাঁওতালদের রক্তমাখা তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, নিহতদের মধ্যে মঙ্গল মার্ডি, রমেশ টুডু এবং শ্যামল হেমব্রমের হত্যাকাণ্ডের পর থমাস হেমব্রম বাদী হয়ে তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৩৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। কিন্তু এ মামলার প্রধান আসামি ও সাবেক এমপি আবুল কালাম আজাদসহ কেউই গ্রেপ্তার হননি। এছাড়া সাহেবগঞ্জ বাগদা ফার্মের ১৮৪২ একর জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তাতেও কোনো অগ্রগতি হয়নি।

এর আগে, গাবতলী উপজেলার জয়পুর গ্রামে নির্মিত অস্থায়ী শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে 'সাঁওতাল হত্যা দিবস' পালিত হয়। সাঁওতালরা মিছিল নিয়ে শহরে এসে বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়।

সমাবেশে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাবায়াত ফেরদৌস, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে ৩০ জন সাঁওতাল আহত হন এবং মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম নিহত হন।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন