ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৩:৩৭

গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে ডাকবাংলার পেছনে শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগে বুধবার সকালে শহরে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের সহায়তায় এই মানববন্ধনে গাইবান্ধার সচেতন নাগরিকদের সমর্থনে প্রায় সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধা জেলা পরিষদ, উন্নয়নের নামে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করছে এবং পরিবেশের ক্ষতি করে ভবন নির্মাণের জন্য শতবর্ষী পুকুরটি ভরাট করার পরিকল্পনা করছে। এতে করে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বক্তারা অবিলম্বে পুকুরটি পুনঃখনন এবং অডিটোরিয়াম ও মার্কেট নির্মাণ বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গালাপ, পরিবেশ আন্দোলনের নেতা ও রাজনীতিবিদ ওয়াজিউর রহমান রাফেল, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, কমিউনিস্ট পার্টির সদস্য গোলাম রব্বানী মুসা, বাসদের নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া, স্থানীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার ও শ্রমিক নেতা কাজী আব্দুল ওয়াদুদ প্রমুখও এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে আধুনিক অডিটোরিয়াম ও মার্কেট নির্মাণের জন্য এই শতবর্ষী পুকুরটি ভরাট করা শুরু হলে নাগরিক সমাজ এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে নির্মাণ কাজ বন্ধ হয়েছিল। তবে সম্প্রতি জেলা পরিষদ আবারও এই নির্মাণকাজ চালু করার চেষ্টা করছে, যা জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত