পাসওয়ার্ড পাল্টে ছয় দিনে অবৈধ ৪৫৯ জন্মনিবন্ধন
রৌমারীতে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এইচ এম সাইদুর রহমানের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে ৬দিনে অবৈধভাবে ৪৫৯ জন্মনিবন্ধন তৈরি করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিনারুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই চেয়ারম্যান।
গতকাল দুপুরে চেয়ারম্যান একে এইচ এম সাইদুর রহমান দুলাল অভিযোগ করে বলেন, তাঁর অজান্তে অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত তাঁর জন্মনিবন্ধন আইডির মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে অবৈধভাবে ৪৫৯ জনের জন্মনিবন্ধন সনদ তৈরি করে বিতরণ করেছেন চরশৌলমারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মিনারুল হক। যার প্রায় ৯৭ শতাংশ বিভিন্ন জেলা ও বিভাগের মানুষ। ওইসব সনদধারীদের শনাক্ত করতে পারেনি ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার জনগণ। চেয়ারম্যান ও স্থানীয়দের ধরনা এ সব নিবন্ধন রোহিঙ্গা ও বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিদের হওয়া সম্ভাবনা আছে। তিনি আরো বলেন আরো প্রয় ২শত৫০টি আবেদ করা হয়ে ছিল তবে তাদের দ্বাবী এ সব নিবন্ধন বাতিল করে জরিতদের সর্বচ্চ শাস্তির দাবি করেন তারা।
চেয়ারম্যান আরও অভিযোগ করেন, গত ১৮ আগস্ট চরশৌলমারী ইউনিয়ন পরিষদে যোগদান করেন সচিব মিনারুল হক। যোগদানের দিন ছাড়া অন্য সব দিনে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকেন তিনি। এ কারণে তাকে একাধীকবার কারণদর্শানোর নোটিশও করা কয়েছে একাধীকবার। তিনি পরিষদে না আশায় স্থবির হয়ে পড়েছে পরিষদের কার্যক্রম। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগণ।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চরশৌলমারী ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল হক বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে তদন্তে আমি যদি অপরাধী হই তাহলে আমাকে যে শাস্তি দিবে তা আমি মাথা পেতে নিবো।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, অভিযোগ পেয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ