বান্দরবানে পাহাড়ে পর্যটক খোলে গেল মুখরিত হবে দর্শনীয় স্থান
খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর বাহিরে আমায় দাঁড়ায়ে। দাও সাড়া দাও, এই দিকে চাও এসো দুই বাহু বাড়ায়ে। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যাতারা,- রবী ঠাকুর, পর্যটক সমাগম স্বাভাবিক হলে সংকট কাটিয়ে উঠার প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের।
অপরূপ আঁকাবাকা পাহাড়ি কন্যা প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে সারাবছর পর্যটকে মুখরিত থাকতো। কিন্তু ১ মাস পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক পরিস্থিতির কারণে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছেন প্রশাসন।
পর্যটন নগরী খাগড়াছড়িতে পর্যটক না আসায় পর্যটন কেন্দ্র, ব্যবসা - বাণিজ্য- পরিবহন সহ বিভিন্ন খাতে বিরূপ প্রভাব পরেছিল। আগামীকাল (০৭ নভেম্বর) বৃহস্পতিবার থেকে পর্যটন কেন্দ্র গুলো খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। পার্বত্য বান্দরবানে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর কাল থেকে পর্যটকদের জন্য ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। সীমিত পরিসরে নীলগিরিসহ বান্দরবান সদর, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলার দর্শণীয় পর্যটন স্পটগুলো ভ্রমণে পর্যটকদের জন্য বিধিনিষেধ উন্মুক্ত করা হবে। বুধবার ৬ই নভেম্বর সকালবেলা বান্দরবান জেলা প্রশাসন কনফারেন্সরুমে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এ তথ্য জানান। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জরুল হক, সেনাবাহিনী কর্মকর্তা, ডিজিএফআইয়ের কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, এনএসআই কর্মকর্তা, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ট্যুরিস্ট জীপগাড়ী মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম'সহ প্রমুখ ।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ