ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় নিখোঁজ ব্যক্তি সম্পর্কে থানায় সাধারণ ডায়েরি


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ১১:৫৪

নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত রাধানগর গ্রামের বাসিন্দা মোঃ ইস্তাক আহমেদ তার ভাই মঞ্জুর আহমেদ (৫২) নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মঞ্জুর আহমেদ গত ৬ নভেম্বর ২০২৪ সকাল আনুমানিক ৯:০০ টায় লোহাগড়ার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ডিপিএস এর টাকা জমা দেওয়ার জন্য বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোন (০১৬৭২৫২০৮৪৮) বন্ধ পাওয়া যাচ্ছে।

মঞ্জুর আহমেদের নিখোঁজের ঘটনায় পরিবারে দুশ্চিন্তা বিরাজ করছে। পরিবারের সদস্যরা জানান, তারা তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। তবুও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মঞ্জুর আহমেদের বিবরণে বলা হয়েছে, তার মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা ফর্সা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, চুল কালো এবং পরনে ছিল আকাশী রঙের ফতুয়া ও সাদা পাইজামা। তার মুখে দাড়ি রয়েছে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি তার কোনো সন্ধান পান, তাহলে দ্রুত লোহাগড়া থানায় যোগাযোগ করবেন।

T.A.S / T.A.S

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ