ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ১২:৩৪

পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।বুধবার (৬ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করে সংগঠনটি।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এবং অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের জন্য তাদের এই উদ্যোগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ছাত্রদল নেতা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।জগন্নাথ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নির্ঝর বলেন, ‘এমন উদ্যোগ আমাদের ক্যাম্পাসের পরিবেশকে আরও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।’

ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ক্লিন-আপ ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?