মেহেরপুরে গাঁজাসহ আটক-৪ আটক
মেহেরপুরের গাংনীতে ২২কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর)সকাল সাতটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থান থেকে তাদের আটক করে।
আটককৃত হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল মন্ডলের স্ত্রী তিলক জান(৪৫), একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন(৫০) ও মেহেরপুরে গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের মৃত ইউনুস আলীর ছেলে ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা(৪৮)মেহেরপুরে গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুর মোঃ ইদ্রিস আলী ছেলে মোঃ জয়নাল আবেদীন(৪৬)
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে জোড়পুকুরিয়া এবং নলডাঙ্গায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ তিলক জান, কোহিনুর খাতুন ও ভ্যানচালক ইন্তাজুল ইসলাম ইন্তা জয়নাল আবেদীন কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ২ লক্ষ ৫৬ হাজার টাকা ১৭ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা-পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবুল হাশেম উপস্থিত ছিলেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন,যৌথবাহিনীর অভিযানে আটককৃতদের থানায় হস্তান্তর করেছেন।আইনি প্রক্রিয়ায় মাদকচক্রদের আদালতে সোপর্দ করা হবে।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ