ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর দৌলতপুরে ছিনতাই মামলার আসামি গ্রেফতার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৩:৫৮

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মানিকদিয়াড় গ্রামে জনৈক মোঃ নূরুল ইসলাম নিজ বাড়িতে প্রবেশ গেটে আসামীরা জোরপূর্বকভাবে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার হুমকি প্রদর্শন করে তার ব্যবসার নগদ ০৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়, যার মামলা নং-১৪, তারিখঃ ০৫ নভেম্বর ২০২৪ ধারা-৩৯২ পেনাল কোড। উক্ত ঘটনার প্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা শুরু করে।

সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ০৬ নভেম্বর ২০২৪ তারিখ রাত ২১:৩০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আবেদের ঘাট এলাকা” হতে ছিনতাই মামলার অন্যতম আসামি মোঃ রাকিবুল ইসলাম রাখি (৩৫), পিতা-মোঃ হাফিজুল সরদার, সাং-ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর নিকট হতে উদ্ধারকৃত আলামত নগদ ১৬০০০/-টাকা ও ০১টি স্মার্ট মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামির নামে অস্ত্র, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি সহ একাধিক মামলা চলামান রয়েছে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

T.A.S / T.A.S

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের