ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন বিএনপির


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৪:২৫

পঞ্চগড়ে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন করেছে বিএনপি।বৃহস্পতিবার (৭নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়।প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোলানি এলাকায় মাহির পাম্প পর্যন্ত যায়।সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

বক্তারা বলেন-জিয়া শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ। ফ্যাসিস শেখ হাসিনা সরকার,গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতাকর্মীদের বিভৎস নির্মমতায় দমন করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মদানের মধ্য দিয়ে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে।

র‍্যালিতে অংশ নেয়-সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব সেকেন্দার আলী,জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদুর রহমান মাহাবুব, সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ নেতাকর্মীরা।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন