কালীগঞ্জে প্রশাসনের বাজার মনিটরিং
প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার ও দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকির অংশ হিসেবে কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দুই বেকারী ব্যবসায়ীকে ৯ হাজার জরিমানাসহ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর সভার কালীগঞ্জ বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দুটি মামলায় দুই বেকারী ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৌর এলাকার দক্ষিন ভাদার্ত্তী গ্রামের বেকারী মালিক মৃত আবেদ আলীর পূত্র মো. রমজান (৫৩) কে ২ হাজার টাকা ও আড়িখোলা রেলওয়ে ষ্টেশন এলাকার বিসমিল্লাহ ফুডের মালিক ফখরউদ্দিনের পূত্র মাসুদুল ইসলাম (৩০) কে ৭ হাজার টাকাসহ মোট ৯ টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন উপজেলা মৎস কর্মকর্তা আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ আনসার ও পুলিশ সদস্যবৃন্দ। তাছাড়া মাঠ প্রশাসনের সদস্যরা বাজার ও দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকি করছে।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার