ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৪ বিকাল ৭:৩

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পানিতে ডুবে ইমাম হোসেন(৬) ও আবুবকর (৪) নামের দুই সহোদর মারা গেছে।

মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবুবকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে এক পর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবুবকরকে একই পুকুর থেকে জাল টেনে উদ্ধার করেন।  তিনিসহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে জরুরী বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের  মৃত ঘোষনা করেন।

মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারী প্রাইমারী স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ধারণা করা হচ্ছে, একই ভাই পানিকে পরে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে পরে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবহিত আছেন।

T.A.S / T.A.S

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা