ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে এজলাসে বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে দুই মাসের দন্ড


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৭-১১-২০২৪ বিকাল ৭:৭

পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে মোছা. মিনারা আক্তার নামের এক নারী আসামীকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।বৃহস্পতিবার (৭ নভেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি ( অতিরিক্ত) শাহাদুদ জামান সুমন।

বেলা ৩ টায় দন্ডাদেশ হওয়ার পর থেকে নারী ওই আসামীর সাথে,তার চার বছরের সন্তান,আদালতের হাজত খানায় বিকাল ৫ টা পর্যন্ত ছিল।আসামীর কোন আত্মীয় স্বজন না আসায়,আইনজীবির সহকারি তাকে কাঁদিয়ে জোর করে আনেন।এতে তার কান্নাকাটি আর ছোটাছুটির দৃশ্য দেখা যায়।

দণ্ডপ্রাপ্ত আসামী সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে।এর আগে গত বছরের ১১ ডিসেম্বর আদালত অবমাননা ও হট্রোগোল করার অভিযোগ তুলে মিনারা আক্তারকে আসামী করে আদালতের কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে সিআর(নালিশি)মামলা দায়ের করে।

জানা যায়,জমিজমা সংক্রান্ত জেরে গত বছরের ৫ ডিসেম্বর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মো. ইয়াকুব আলী ও তার ভাই আব্দুল জব্বার, মমিন, মকছেদ এর সাথে মারামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী। এ ঘটনায় তার মেয়ে মোছা.মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ১১ ডিসেম্বর আদালতে আসামি পক্ষ আত্মসমর্পন করে জামিন আবেদন করলে,বিচারক অলরাম কার্জি ১৬ জনকে অন্তবর্তীকালীন জামিন দেন। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে বিচারককে উদ্দেশ্য করে এজলাসে পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত