টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসায় অবহেলায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ
টাঙ্গাইলে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসায় অবহেলায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও তার সহযোগীদের সংঘর্ষ হয়। এতে ওই বীর মুক্তিযোদ্ধার পরিবারের কমপক্ষে ৫ জন আহত হন। স্বজনরা মুক্তিযোদ্ধার মৃতদেহ নিয়ে বাড়ি যেতে চাইলে তাতে বাধা দেন হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজিব। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধার স্বজনদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা নুর ই খোদা রায়েজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে আনা হয়। মুক্তিযোদ্ধা সনদ সাথে না আনায় এ সময় তাকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা না দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়। পরে একজন নার্স জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাকে একটি ইনজেকশন দিতে হবে বলে স্বজনদের কাছ থেকে ৪ হাজার টাকা দাবি করেন ওই নার্স। টাকা দেয়ার পর অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে ইনজেকশন দেয়া হলেও কোনো ডাক্তার তাকে দেখেননি। রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা গেলে তার স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাংচুর চালান।
এ সময় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজিব বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে মুক্তিযোদ্ধার স্বজনদের ওপর হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এতে ওই মুক্তিযোদ্ধার পরিবারের কমপক্ষে পাঁচজন আহত হন। পরে স্বজনরা মুক্তিযোদ্ধার মৃতদেহ নিয়ে বাড়ি যেতে চাইলে তাতে বাধা দেন হাসপাতালের আরএমও। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বীর মুক্তিযোদ্ধা নুর ই খোদা রায়েজের ছেলে আতিকুর রহমান ইমরান বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসায় অবহেলা এবং মৃতদেহ নিতে বাধা দেয়ায় আরএমও এবং তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, তার সামনেই আরএমও তার লোকজন নিয়ে মৃত মুক্তিযোদ্ধার স্বজনদের ওপর হামলা চালিয়েছেন। স্বজনদের মৃতদেহ নিতে বাধা দিয়েছেন। তিনিও আরএমওর শাস্তি দাবি করেন।
তবে আরএমও শফিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন, রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালিয়েছেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ও সদর ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরও এ বিষয়য়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied