গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি
আজ সকাল ১১টায় গ্রামীণ ব্যাংক ৪র্থ শ্রেণির কর্মচারী পরিষদের গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে চাকরি স্থায়ীকরণের দাবিসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করার উদ্দেশ্যে জেলা জোনাল অফিসে কর্মচারীরা উপস্থিত হন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা জোনাল ম্যানেজার কাজী মোজাম্মেল হোসেনকে স্মারকলিপি পেশ করতে গেলে ম্যানেজার অসৌজন্যমূলক আচরণ করেন এবং স্মারকলিপি গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
জোনাল ম্যানেজারের এই আচরণের প্রতিবাদে কর্মচারীরা জোনাল অফিসের গেটে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক ৪র্থ শ্রেণির কর্মচারী পরিষদের গাইবান্ধা জোন সভাপতি তারেকুল ইসলাম, মিনারুল ইসলাম, এবং ইব্রাহিম মন্ডল। সংহতি জানিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী।
বক্তারা বলেন, "আমরা ৪র্থ শ্রেণির কর্মচারী দীর্ঘদিন ধরে সামান্য বেতনে মানবেতর জীবনযাপন করছি। আমাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সারাদেশব্যাপী কর্মসূচি পালন করছি। কিন্তু জোনাল অফিসার আমাদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং স্মারকলিপি প্রত্যাখ্যান করেছেন। আমরা এই আচরণের তীব্র প্রতিবাদ জানাই এবং সকল স্তরের জনগণকে আমাদের আন্দোলনে সমর্থন জানাতে আহ্বান করছি।"
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত