শেকৃবিতে ছাত্রদলের পোস্টার ছেড়া নিয়ে লিখিত হুমকি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৭ নভেম্বর প্রোগ্রাম উপলক্ষে লাগানো পোষ্টার ছেড়ার ঘটনা ঘটেছে। প্রতিক্রিয়া স্বরূপ উক্তস্থানে পোস্টারের গায়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি দেয়া হয়েছে।
৭ নভেম্বর বিএনপির ' জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে শেকৃবির নানা স্থানে পোস্টার লাগান ছাত্রদলের নেতাকর্মীরা। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে এরুপ পোস্টারের প্রতিবাদে নানা স্থানে সাধারণ শিক্ষার্থী কতৃক পোস্টার ছেড়ার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে পোস্টারে এবং ফেসবুকে হুমকি দিয়ে লিখালিখি করে।
বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলে দেখা যায়, ৭ নভেম্বর বিএনপির 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে টাঙানো পোষ্টারটি ছেড়া। ছেড়া পোষ্টার টেপ দিয়ে লাগিয়ে সেখানে হুমকি মূলক বক্তব্য লেখা। হুমকি তে লেখা হয়েছে , "একবার ছিড়ছিস, বারবার ছিড়... সমস্যা নাই। মাইর কিন্তু একবারই পড়বে। কে কোন দিক থেকে মারতেছে, বুঝতেই পারবিনা। " এছাড়াও লিখেছেন "শান্তি চাই সবাই, শান্তিতে থাকতে দে"
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ বিভিন্ন হুমকি দিয়েছেন ছাত্রদল কর্মীরা। ছাত্রদল কর্মী মো মোজাহিদুল ইসলাম তোহা লিখেছেন "ক্যাম্পাস কি তোর বাপের রে? যতটুকু ক্যাম্পাস তোর ততটুকু আমাদেরও। পোস্টার ছিড়িস কোন সাহসে?
পোস্টারের উপর লিখিত হুমকির বিষয়ে জানতে চাইলে শেকৃবি ছাত্রদল সভাপতি তাপস কবীর বলেন, কে পোস্টার ছিড়েছে, আবার কে তাতে কি লিখে দিয়েছে এ ব্যাপারে কিছুই জানি না৷ জুনিয়র শিক্ষার্থীদের মাঝে আধিপত্য বিস্তার ও ফেসবুক পোস্ট দেয়ায় অভিযুক্ত মোজাহিদুল ইসলাম তোহা সম্পর্কে জানতে চাইলে বলেন, এখন তো অনেক সাধারণ শিক্ষার্থীরা নতুন ছাত্রদলে যোগ দিচ্ছে, সবাইকে চেনা সম্ভব না৷ তবে যেহেতু সে ছেলে সম্পর্কে শুনলাম খোঁজ নিয়ে জানার চেষ্টা করবো। কেও বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার জায়গা ছাত্রদলে হবে না৷
উল্লেখ্য, স্বৈরাচার সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলতি বছরের ৫ সেপ্টেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ৪৫(৪) উপ-ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ক্ষেত্রেও সব ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড (প্রত্যক্ষ ও পরোক্ষ) নিষিদ্ধ করা হয়। পাশাপাশি এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং এই আদেশ অবিলম্বে কার্যকর করার ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
T.A.S / T.A.S
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন