ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৪ বিকাল ৬:৩৬

গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এবং তাদের উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে সহায়তা করতে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রিসার্চ ক্লাব। ক্লাবকে সুসংগঠিত করার লক্ষ্যে ২৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান সভাপতি এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড.এ.কে.এম. আবদুল্লাহ আল-আমিনকে সদস্য সচিব মনোনীত হয়েছেন। শুক্রবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন, কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মো. সালাহ উদ্দীন পলাশ।

এছাড়াও কমিটিতে ভেটেরিনারি অনুষদের রনি ইবনে মাসুদ এবং ফাহিম আহমেদ, কৃষি অনুষদের জান্নাতুল ফিজা, হাসান খান ও শারমিন ইসলাম লিমু, মাৎস্যবিজ্ঞান অনুষদের মোসাব্বির বিন আনোয়ার ও ফাহিম আহমেদ, পশুপালন অনুষদের শাকিব হোসাইন ও আফিফা আলম এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের মো. মাহির ফয়সাল শুভ, মাহমুদুল হাসান সোহাগ, আয়েশা  ও নাসিমুজ্জামান সাব্বির কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। 

T.A.S / T.A.S

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা